অর্থ মন্ত্রণালয়ের অধীন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-রাজশাহীতে ২৬টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা পূরণ সাপেক্ষে শুধু রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা ও নাটোর জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। সাঁটলিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩)২. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৮
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড-১৪)৩. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৭
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। সাঁটলিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড-১৪)৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)৫. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)৬. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৫
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)
৭. পদের নাম: নোটিশ সার্ভার
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)৮. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)
বয়সসীমা
যেসব প্রার্থীর বয়স ৩১ জানুয়ারি ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকবে, তাঁরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের সর্বোচ্চ বয়সসীমা হবে ১৮ থেকে ৩২ বছর।আবেদনের শেষ সময়: ৯ মার্চ ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।

0 মন্তব্যসমূহ